শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সনাতন ধর্মলম্বী হয়েও রমজানের প্রথম দিন থেকে ইফতার দিয়ে আসছেন সেচ্ছাসেবক লীগ নেতা

বিপ্লব বিশ্বাস: [২]করোনা মহামারি ও মাহে রমজানে যখন অনেকেই হাত গুটিয়ে বসে থেকে, নিজে পরিবার নিয়ে ভালো থাকার প্রহর গুনছে৷ ঠিক তখনই সনাতন ধর্মলম্বী এবং সেচ্ছাসেবক লীগের পিরোজপুর উপজেলার সভাপতি সুমন সিকদারের নেতৃত্বে মাহে রামজানের প্রথম দিন থেকেই মসজিদে মসজিদে ইফতার বিতরণ করেন আসছে ৷ সুমনের ব্যক্তিগত উদ্দ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷

[৩]জানা যায়, মাহে রমজানের প্রথম দিন থেকে ২১ রোজা পর্যন্ত সুমন তার ব্যক্তিগত উদ্দ্যোগে ৬ হাজার প্যাকেট ইফতার বিতরণ করেছেন৷ গরীব মেহনতিদের জন্য এই ইফতারের আয়োজন করা হলেও মধ্যবিত্ত সহ অনেকেই এর শরিক হন৷
জেলা শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে ও এই ইফতার বিতরণ করেন ৷ প্রতিদিনই ইফতারের আজানের আগেই সুমনের নেতৃত্বে সেচ্ছাসেবকলীগের সদস্যরা কোন না কোন মসজিদের সামনে গিয়ে হাজির হন ইফতার নিয়ে৷ পরে নিজে উপস্থিত থেকে তা বিতরণ করেন৷

[৪]রোজার ২০ তম দিনে পিরোজপুর শহরে (৩) নং ওয়ার্ডের বড় খলিশাখালী আশরাফুল উলুম মাদ্রাসায় ও ইফতার সামগ্রী বিতরণ করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার (৩) নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব জিদান আহম্মেদ জসিম। আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুর রব মাওলানা সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ। ২১ তম দিনে উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম বাজার জামে মসজিদেও ইফতার বিতরণ করেন৷ এ ছাড়া করোনা প্রতিরোধে ও সুমনের ভূমিকা রয়েছে চোখে পরার মত

  • সর্বশেষ
  • জনপ্রিয়