শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানায় বন্ধের সাড়ে ৩ ঘণ্টার পর মুচলেকা দিয়ে খুললো পল্টন চায়না টাউন মার্কেট

মাসুদ আলম: [২] মঙ্গলবার সকালে মার্কেটটি বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতির একটি দল। এরপর বেলা দেড়টায় মার্কেট কর্তৃপক্ষ থেকে মুচলেকা নিয়ে খুলে দেওয়া হয়। মার্কেটটিতে প্রায় ৪২৫টি দোকান রয়েছে।

[৩] বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি না মানায় পল্টনের চায়না টাউন মার্কেটটি সমিতির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। পরে করোনার স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করায় খুলে দেওয়া হয়। যেসব শপিংমলে স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

[৪] তিনি বলেন, গত কয়েক দিন মার্কেটের সমবায় সমিতি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করে আসছিলো। কয়েক দফা বলার পরও তারা স্বাস্থ্যবিধি মানছিল না। এরপর সোমবার বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বিষয়টি জানায় সমবায় সমিতি। এরপর দোকান মালিক সমিতি মার্কেটটি পরিদর্শন করতে গিয়ে দেখেন অধিকাংশ ব্যবসায়ী ও কর্মচারিরা মাস্ক পরছেনা। মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার ছিলো না। ‘নো মাস্ক নো সার্ভিস’এর ব্যানার ছিলো না। প্রবেশমুখে তাপমাত্রা মাপার যন্ত্র ছিলো না। যে গেট দিয়ে ঢুকছে, আবার সেই গেট দিয়ে বেরও হচ্ছে।

[৫] মার্কেট কর্তৃপক্ষ বলেন, কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

 

 

  • সর্বশেষ