শিরোনাম
◈ পাকিস্তানে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা, যে চারটি জরুরি বিষয় নিয়ে শান্তি আলোচনা ◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও)

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে নিজ অর্থায়নে ৭ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিলেন পৌর মেয়র

রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর মেয়র মো. আলা উদ্দিনের নিজ অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭ হাজার অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

[৩] মঙ্গলবার (৪ মে) সকালে মজিরনগর আশ্রায়ন প্রকল্প এলাকায় এই বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আলা উদ্দিন।

[৪] এরপর স্থানীয় আনসার ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থানের আহবান জানিয়ে ঈদ সামগ্রীর প্যাকেট পৌর ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

[৫] এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার ইব্রাহিম খলিল টিপু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রেসক্লাব সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক মোহন মিয়া, ধনেশ পত্রনবীশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৬] উল্লেখ্য, পৌর মেয়র আলা উদ্দিন প্রতি বছরই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পৌরবাসীর মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়