শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে কয়েকটি গণপরিবহনকে জরিমানা

জিল্লুর রয়েল: [২] করোনাভাইরাস সংক্রমণরোধে লকডাউন চলাকালে বিধিনিষেধ অমান্য করে বগুড়া-নাটোর মহাসড়কে গণপরিবহন চলাচল করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩টি যাত্রীবাহী বাস ও ১টি যাত্রীবাহী ট্রাক আটক করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। পরে যাত্রী নামিয়ে বাস-ট্রাক ছেড়ে দেয়া হয়।

[৪] কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, লকডাউন চলাকালে যাত্রীবহন করায় ৩টি বাসের ৫০০ টাকা করে ও ১টি ট্রাকের ১০০০ টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়