শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা

আসাদুজ্জামান বাবুল: [২] প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মো, কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মজিবর হাওলাদার ও পৌরসভার সাবেক মেয়র অহিদুল হাজরা আলাদা আলাদাভাবে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সঙ্গে নিয়ে কোটালীপাড়ার বিভিন্ন মানুষের জমির ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন। মান্দাতা আমলেরমতো মাথায় গামছা বেধে ও কাচি হাতে করে নেতাকর্মিদের ধান কাটা উৎসবের বিষয়টি চোখে পড়ারমতো।

[৩] উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, আয়নাল হোসেন শেখ বলেছেন, করোনাকালীন সময়ে কোথাও কৃষান পাওয়া যাচ্ছে না। এতে করে কৃষকের পাকা ধান জমিতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঠিক এমন এক মহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোটালীপাড়াসহ গোটা দেশের বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মিরা মানুষের জমির ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন।

[৪] ধান কাটা শেষ হওয়ার আগ পযন্ত এ ধান কাটার কাজ আমাদের অব্যাহত থাকবে এমন কথা উল্লেখ করে পৌর মেয়র কামাল হোসেন বলেন, গত করোনার সময়েও আমরা সরকার দলীয় লোকজন মানুষের বাড়ী বাড়ী খাবার পৌঁছে দিয়েছি।

[৫] সাবেক পৌর মেয়র অহিদুল হাজরা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা কোটালীপাড়ায় সরকার দলীয় নেতাকর্মিরা ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সঙ্গে নিয়ে আলাদা আলাদাভাবে মানুষের জমির ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছি।

[৬] কোটালীপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মো, মজিবর হাওলাদার জানিয়েছেন, ধান কাটার মৌসুম শেষ না হওয়া পযন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের ধান কাটা অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ