শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজের বোলিং দেখে যা বললেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আবার আগের রুপে দেখা যাচ্ছে মুস্তাফিজকে। আইপিএল ১৪ তম আসরে ১ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়েলস।

রাজস্থান রয়েলসের হয়ে এ পর্যন্ত সব গুলো ম্যাচই তিনি খেলেছেন। রাজস্থানের হয়ে এখন পর্যন্ত পাচ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। তবে উইকেটের সুযোগ পেয়ে ছিলেন অনেক।

তার দূর্ভাগ্যের জন্য প্রতি ম্যাচেই এক বা দুই উইকেট বঞ্চিত হতে হয়েছে। বোলিং করেছেন তীক্ষ্ণতার সাথে। কিন্তু তার বোলে খুচা বা ফিল্ডীং মিসের কারণে রান পেয়েছে ব্যাটসম্যানরা।তার বোলিং দেখে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী করেছিলেন অনেক প্রশংসা। দাদা মনে করেন মুস্তাফিজের একজন প্রাইভেট কোচ প্রয়োজন।

তার ভাষ্যমতে, ❝ছেলেটা দারুন বল করে কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন। আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে।কারন প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে।

কিন্তু ঠিক জায়গামতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। ঐদিক দিয়ে ছেলেটার উন্নতি করতে হবে। তাই সেই মোতাবেক একজন সেইরকম কোচ থাকতে হবে। ও একজন ভালো লেভেলের বোলার। আশা করি সে ভবিষ্যতে আরো উন্নতি করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়