শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অবশেষে আট মাস পর প্রধান নির্বাহী নিয়োগ দিলো টিকটক

সুমাইয়া ঐশী: [২] জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপের নতুন নির্বাহী হলেন সিঙ্গাপুরের নাগরিক শাও জি চিউ। এর আগে তিনি টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন। তারও আগে তিনি চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির শীর্ষ নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সিএনএন

[৪] টিকটকের প্রধান পরিচালক হিসেবে থাকবেন প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ভ্যানেসা পাপ্পাস। গত বছর মার্কিন এই অ্যাপ্লিকেশনের ওপর যুক্তরাষ্ট্রের চাপের মুখে পদত্যাগ করেন প্রধান নির্বাহী কেভিন মেয়ার। ঐসময় ব্যক্তি গত এই অ্যাপ সংক্রান্ত ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ভারপ্রাপ্ত প্রধান পরিচালকের দায়িত্বে ছিলেন পাপ্পাস। রয়টার্স

[৫] এনিয়ে বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইমিং ঝ্যাং বলেন, শাও আমাদের প্রাথমিক বিনিয়োগকারী দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, এক দশক ধরে আমাদের প্রযুক্তি বিভাগেও তিনি কর্মরত রয়েছেন। আশা করি শাওয়ের হাত ধরে আমরা আরও ভালো কিছু পাবো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়