শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

জি এম মিজান: [২] জেলার শিবগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে পাটক্ষেত থেকে মোখলেছার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় ব্যাটারী চালিত অটোভ্যান চালক ছিলেন।

[৩] সোমবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত মোখলেছুর উপজেলার কিচক তালপুকুরিয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র। অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৪] জানা যায়, উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লা পাড়া গ্রামে সড়কের পাশে পাট ক্ষেতে বৃদ্ধের গলা কাটা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছিনতাই সংঘটিত ঘটনা থেকে দুর্বৃত্তরা মোখলেছার রহমানকে ঘটনাস্থলে গলা কেটে হত্যা করেছে।

[৫] নিহতের ছোট বেলাল হোসেন বলেন রবিবার দুপুরে প্রতিদিনের ন্যায় সে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বের হয়। সন্ধ্যা পেরিয়ে যাওয়ায় সে বাড়ীতে না আসায় আমরা বিভিন্ন জাযগায় খোঁজা খুজি পাওয়া যায়নি সোমবার সকালে লোকমুখে জানতে পারি। ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লা পাড়া গ্রামে সড়কের পাশে পাট ক্ষেতে বৃদ্ধের গলা কাটা পাওয়া গেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি গলা কাটা বৃদ্ধ আমার বড় ভাই মোখলেছার রহমানের লাশ। কেবা কাহারা আমার ভাইকে হত্যা করেছে আমরা জানিনা প্রশাসনের জোর দাবী জানায় আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই।

[৬] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছে ছিনতাই সংঘটিত ঘটনা থেকে দুর্বৃত্তরা মোখলেছার রহমানকে ঘটনাস্থলে গলা কেটে হত্যা করেছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

 

 

  • সর্বশেষ