শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনবাজারে শিশু ধর্ষণে সহায়তাকারীসহ গ্রেপ্তার ২

সুজন কৈরী: ঢাকা জেলার সাভার এলাকায় রোববার অভিযান চালিয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণে সহায়তাকারী কুমারী রঞ্জিতা রানীকেও।

র‌্যাব-৪ বলছে, গত ৭ এপ্রিল সাভারের আমিনবাজার এলাকায় এক শিশুকে প্রতিবেশী কুমারীর সহায়তায় ধর্ষণ করেন পারভেজ। এ ঘটনায় ১ মে ভুক্তভোগীর পরিবার তাদেরকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মামলাটি থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

ঘটনার বিবরণ ও ভুক্তভোগীর জবানবন্দিতে র‌্যাব জানতে পারে, ভুক্তভোগীকে ফুসলিয়ে পাশের গলিতে পারভেজের বাসায় নিয়ে যায়। সেখানে দুইদিন আটকে রেখে বাসায় কেউ না থাকায় ভুক্তভোগীকে পারভেজ ধর্ষণ করে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেপ্তার পারভেজ শিশুকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়