শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ মধ্যরাতের মধ্যে দিল্লির অক্সিজেন ঘাটতি অবশ্যই পূরণ করতে হবে: সুপ্রিম কোর্ট

তাহমীদ রহমান: [২] ভারতের রাজধানী দিল্লিতে অক্সিজেন ঘাটতির কারণে মৃত্যুর সংখ্যা দিন দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে দেশটির সুপ্রিম কোর্ট নতুন নির্দেশনা জারি করেছেন। এনডিটিভি

[৩] শুনানির পর ৬৪ পৃষ্ঠার আদেশ জারি করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুদ, এল এন রাও এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ।
[৪] ভারতের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন, আজকের মধ্যে অথবা আজ মধ্যরাতের মধ্যে দিল্লির অক্সিজেন ঘাটতি অবশ্যই পূরণ করতে হবে।

[৫] সুপ্রিম কোর্ট অক্সিজেনের এই ঘাটতি মোকাবিলায় আরও কিছু নির্দেশনা জারি করেছেন। কেন্দ্রীয় সরকারকে দিল্লির সরকারের সঙ্গে কাজ করতে হবে অক্সিজেনের মজুত নিশ্চিত করতে। যাতে জরুরি ভিত্তিতে সেই অক্সিজেন ব্যবহার করা যায়। এই মজুত অক্সিজেন একটি স্থানে সংরক্ষণ করা যাবে না। বিভিন্ন স্থানে তা মজুত করতে হবে।

[৬] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রতিদিনের জন্য ৯৭০ মেট্রিক টন অক্সিজেন চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার শনিবার থেকে দিল্লির জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে ৫৯০ মেট্রিক টন। এর আগে এই পরিমাণ ছিল ৪৯০ মেট্রিক টন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়