শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৯:১৩ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি নিয়ে ভারতকে সেনাবাহিনীর সহায়তা নেওয়া উচিত: অ্যান্থনি ফাউচি

সুমাইয়া ঐশী: [২] ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশটির সেনাবাহিনী এই দুর্যোগ সামাল দিতে পারে কিনা তার একটা চেষ্টা করা উচিত ভারতীয় সরকারকে। এনডিটিভি

[৩] তিনি আরও বলেন, দেশটিতে এখন যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থার সৃষ্টি হয়েছে। পুরো ভারতে লকডাউন জারী করা উচিত। অ্যান্থনি বলেন, দেশে লকডাউন কেউই পছন্দ করে না। তবে এই পরিস্থিতিতে, সাময়িক লকডাউন অত্যন্ত কার্যকর হতে পারে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়