শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে রহস্যজনক আগুনের ঘটনায় মামলা দায়ের , গ্রেফতার-১২

সাদ্দাম হো‌সেন : [২] জেলার বালিয়াডঙ্গীর চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামে গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া রহস্যজনক আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

[৩] গত বৃহস্পতিবার ওই গ্রামের সালেহা বেগম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় এ মামলাটি দায়ের করেছেন।

[৪] মামলার বিবরণে জানা যায়, সালেহা বেগমের স্বামীর মৃত্যুর পর প্রতিপক্ষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এ অবস্থায় ২৮ মার্চ দুপুরে কে বা কাহারা তার ঘরে আগুন ধরিয়ে দেয়।

[৫] এ সময় আশ পাশের বেশ কয়েকটি বাড়িঘর, খড়িঘরসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দিয়ে আর্থিক ক্ষতিসাধণ করে। পরে প্রতিবেশী ইনতাজ আলীর বাড়িতে কাপড় কাঁচার বালতিতে আগুন লেগেছে বলে এলাকায় গুজব ছড়িয়ে দেয় প্রতিপক্ষরা। প্রতিপক্ষের লোকজন সালেহা বেগমের বাড়িতে এসে অশ্লিল আচরণ শুরু করে।

[৬] এ অবস্থায় পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন সালেহা বেগমের পরিবারের কোনো ক্ষতি করতে পারে ভেবে বালিয়াডঙ্গী থানায় এ মামলা দায়ের করেছেন তিনি।

[৭] উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বিভিন্ন সময় রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জীসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেখানে গ্রাম পুলিশ পাহারা বসানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়