শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে ধু-ধু মরুভূমির মাঝে বিস্ময়কর ‘লাভ লেক’

ওবায়দুল হক মানিক আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ধু-ধু মরুভূমির মাঝে বিস্ময়কর ‘লাভ লেক’ বিশাল মরুভূমির মাঝে হৃদয় আকৃতির দুইটি হ্রদে টলটল করছে পানি-বিস্ময়কর এক দৃশ্য! চারপাশে সবুজ গাছপালায় ঘেরায় আর মাঝে লাভ শেপের লেক।

লেকের পাশেই গাছের সারি দিয়ে লেখা আছে ‘লাভ লেক'। বিস্ময়কর এই লেকের অবস্থান দুবাইয়ে। দুবাইয়ে দর্শনীয় স্থানের অভাব নেই। প্রতি বছর বিশ্ববাসীকে অবাক করে দিয়ে তৈরি হয় দর্শনীয় বিভিন্ন স্পট। বিশ্বের দীর্ঘতম টাওয়ার এবং শপিং মল ছাড়াও সেখানে আছে প্রাকৃতিক বিভিন্ন আকর্ষণ। তেমনই একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান হলো লাভ লেক।

দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ তার ইনস্টাগ্রামে কৃত্রিম হ্রদের একটি ছবি শেয়ার করার পর থেকেই বিশ্ব চিনেছে স্থানটিকে। প্রতি মাসেই দর্শকদের সংখ্যা বাড়ছে লাভ লেকে। ধু-ধু মরুভুমির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে হৃদয়াকৃতির দু'টি হৃদ।
স্থানটির নাম আল কুদ্রা। দুবাইয়ের আল কুদ্রা মরূদ্যানে অবস্থিত লাভ লেকটি। ৫ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে দুটি কৃত্রিম লেক তৈরি করা হয়েছে সেখানে। বিশ্বের অন্যতম এক রোমান্টিক স্থান হিসেবে বিবেচিত হয়েছে লাভ লেক।

  • সর্বশেষ