শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ সদস্য নিহত

মনিরুজ্জামান: ভোলার বোরহানউদ্দিনে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে বোরহানউদ্দিন থানায় কর্মরত নারী এএসআই আকলিমা বেগম (৪০) নিহত হয়েছেন ৷ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জের হাট বাজারে এ দূর্ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা ৷ পুলিশ ট্রাক ও ট্রাক ড্রাইভার কে আটক করেছেন।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম ফকির হাট এলাকা থেকে একটি ঘটনার তদন্তকরে মোটরসাইকেল যোগে থানায় আসছিল। মোটর সাইকেলটি কুঞ্জর হাট বাজারে আসলে ভোলা থেকে চরফ্যাশন গামী বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট – ১৬-৫৩৯০) পুলিশের মোটর সাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়।এতে বোরহানউদ্দিন থানায় কর্মরত নারী এএস আই আকলিমা বেগম ঘটনাস্থলে নিহত হন । স্থানীয়রা ওই ট্রাকের চালক সহ ট্রাকটিকে আটক করেন ৷

বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন বলেন,কিছু প্রক্রিয়াগত কাজ এখনো চলমান।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আমাদের নারী সহকর্মীর লাশ উদ্ধার করি ৷ ড্রাইভারসহ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসি ৷এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়