শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৯, সুস্থ ২৬৫৭

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] সারাদেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৭৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৪৩৪ জন এবং নারী ৩ হাজার ১৪৫ জন। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। রোববার একদিনে ১৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ।

[৪] সারা দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগে মারাগেছে ৩৮ জন। চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, খুলনায় ৫, বরিশালে ৭, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১জন , ৪১ থেকে ৫০ বছরের ৭ জন ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ২জন ১১ থেকে ২০ বছরের ১ জন এবং ১০ বছরের নিচে ১ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়