শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদাম তুসো জাদুঘরে স্থাপিত হচ্ছে কমলা হ্যারিসের মোমের মূর্তি

সুমাইয়া ঐশী: [২]মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে এক্ষেত্রে ইতিহাস গড়লেন হ্যারিস। [৩] নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের এই বিখ্যাত জাদুঘরেই নির্মিত হবে কমলা হ্যারিসের মূর্তি। এই প্রথম কোনও মার্কিন ভাইস প্রেসিডেন্টের মোমের মূর্তি মাদাম তুসোতে প্রদর্শিত হবে। ইয়ন

[৪] কমলা হ্যারিসের মূর্তি এই জাদুঘরে স্থাপনের বেশ কয়েকটি কারণ আছে। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে একাধিক রেকর্ড তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি। পাশাপাশি কমলা প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া বংশদ্ভুত হিসেবে এই পদে প্রথম নির্বাচিত নারী।

[৫] কমলা হ্যারিসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মূর্তিও প্রদর্শিত হবে এই জাদুঘরে। কমলা হ্যারিসের এই মূর্তি তৈরির দায়িত্বে আছেন ভাস্কর ভিকি গ্রান্ড। টুইটারে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, কমলা হ্যারিসের মূর্তি তৈরির দায়িত্ব পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। রিপাবলিক ওয়ার্ল্ড

[৬] সিএনএন জানিয়েছে, গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দিন বাইডেন এবং কমলা হ্যারিস যে পোশাক পরেছিলেন, মূর্তিগুলোকে পরানোর জন্য সেই পোশাককেই নির্বাচন করা হয়েছে। এসব পোশাকের আদলেই এই মূর্তিগুলোকে সাজানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়