শিরোনাম
◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্তান হত্যার দায়ে বাবা ও সৎ মাসহ গ্রেপ্তার ৩

জুলফিকার আমীন: [২] মঠবাড়িয়ায় হানজালা নামের ৫ বছরের এক শিশুকে হত্যার দায়ে গ্রেপ্তারকৃত বাবা নুর নবী জুয়েল (৩৫) সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৬) কে রোববার (২ মে) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৩] শনিবার সকালে নিহত হানজালার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

[৪] এর আগে থানা পুলিশ কৌশলে তাদেরকে চট্টগামের ইপিজেড এলাকা থেকে মঠবাড়িয়ায় আনেন। গ্রেপ্তারকৃত জুয়েল পৌর শহরের ৩ নং ওয়ার্ডের স্লুইজগেট এলাকার ইউসুব মোল্লার ছেলে।

[৫] মামলা সূত্রে জানা গেছে, ওই শিশিুটির মা-বাবার বিচ্ছেদ হবার পরে নানীর কাছে বড় হওয়া শিশু হানজালাকে গত ১৪ এপ্রিল বেড়াতে নিয়ে যায় পাষন্ড সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরণ করেন। শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এদিকে এম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে পাষন্ড বাবা ও সৎ মা পালিয়ে যায়।

[৬] মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির পাষন্ড বাবা, সৎ মা ও চাচাকে সাত দিনের রিমান্ড চেয়ে রোববার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্যাতন করার কথা স্বীকার করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়