শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ মামুন মোল্লা: [২] ১৩৪তম আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে অসহায়ের মাঝে ইফতারি হিসেবে খাবার বিতরণ করেছেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

[৩] শনিবার বিকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এই ইফতারি বিতরণ করা হয়।

[৪] সংগঠনটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধার উদ্যোগে প্রায় ১হাজার পোশাক শ্রমিকের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

[৫] এসময় আশুলিয়া থানা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আকবর হোসেন মৃধা বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি যেহেতু শ্রমিক নেতা এই দিবসে আমাদের র‍্যালী করার কথা ছিলো ও আলোচনা সভা করার কথা ছিলো। কিন্তু করোনা মহামারী এই বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মেহনতী শ্রমিক ও অসহায় দুস্ত মানুষের মাঝে ১হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করেছি। এই করোনা মহামারীর মাঝে ১০ হাজার শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং সামনে ঈদে আমি আরো কিছু দুস্ত মানুষের মাঝে প্রধান মন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করবো।

[৬] এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জাতীয় আঞ্চলিক শ্রমিকলীগের কর্মীরা ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়