শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:৩০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় চট্টগ্রামে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪

দিদারুল আলম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৩১ জনের করোনার নমুনা পরীক্ষায় নতুন ৮৪ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরীতে ৬৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৭ জন।

[৩] চট্টগ্রামে ৫টি করোনা পরীক্ষার ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (২ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

[৪] চট্টগ্রাম বিআইটিআইডিতে ৩৯০টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩০টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২১ জন। বিভিন্ন উপজেলায় ৯টি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরীতে ১৫ জন, উপজেলায় ২ জন।

[৫] শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৫ নমুনা পরীক্ষায় ২৪ জন পজিটিভ, নগরে ২১ জন, উপজেলায় ৩ জন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ টি নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ। মহানগরে ৮ জন এবং উপজেলায় ২ জন। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ নমুনা পরীক্ষায় ৩ জনের পজেটিভ। নগরে ১ জন, উপজেলায় ২ জন।

[৬] এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ৪ জন, বোয়ালখালী ১ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১ জন, সীতাকুন্ডে ৫ জন, মিরসরাই ১ জন, সদ্বীপ ১ জন।

[৭] এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫০ হাজার ৮৪ জনে। এর মধ্যে মহানগরীতে ৪০ হাজার ৯২২ জন, উপজেলায় ৯ হাজার ৯৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ৪ জন, মোট ৫২৮ জন। মহানগরীতে ৩৯১ জন, বিভিন্ন উপজেলায় ১৩৭ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ