শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:০৩ সকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি ক্রিকেটে শুভমন গিল আর চলে না, দাবি কেভিন পিটারসেনের

স্পোর্টস ডেস্ক : [২] মওশুমের অর্ধেক খেলা অতিক্রান্ত হয়ে গেলেও কলকাতা নাইট রাইডার্সের দল নির্বাচন থেকে ব্যাটিং অর্ডার প্রশ্নচিহ্ন শুরু থেকেই। এ মওশুমে এখনও সবথেকে বড় হতাশা কেকেআরের ওপেনিং পজিশন। অফ ফর্মে থাকা শুভমন গিল চিন্তা বাড়াচ্ছেন ম্যানেজমেন্টের। গিলের ধারাবাহিক ব্যর্থতার পিছনে কারণ খুঁজতে গিয়ে তার অত্যাধিক অলসতার দিকেই আঙুল তুললেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
[৩] আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোটর্সকে পিটারসেন বলেন, ও ভীষণ অলস। ব্যাটসম্যান হিসাবে মাঝেসাঝে আলস্য মানা যায়, কিন্তু ও একটু বেশিই অলস। ওর কিছু কিছু আউট হওয়া দেখে মনে হয় এই ফর্ম্যাটের গতির সঙ্গে ঠিক খাপ খাইয়ে নিতে পারছে না। ক্রিজের মধ্যে গিলের আরও ব্যস্ত হওয়া উচিত, যাতে ওর পায়ের কাছের বলগুলোয় আউট না হয়ে ওইগুলোয় বড় শট খেলতে পারে।
[৪] আমি ওর ব্যাটিংয়ে এই ব্যস্ততাটাই দেখতে চাই। নিজের ব্যাটিংয়ে এটুকু পরিবর্তনই ওর জন্য যথেষ্ট। গত মওশুমে কেকেআর ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ৪৪০ রান করেন গিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৩ রান করলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। এ মওশুমে এখনও অবধি মাত্র ১১৭.৮৫-র স্ট্রাইক রেট সমেত ১৩২ রানই করতে পেরছেন কেকেআরের তরুণ ওপেনার। দলের ভাগ্য ফেরাতে গিলের ফর্মে ফেরা নাইটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। - এনডিটিভি/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়