শিরোনাম
◈ বুধবারে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা ◈ মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ আর্জেন্টিনা ◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪,৯৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের ৪,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক, সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ০১ মে ০৬৫০ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই মীর ফিলিং স্টেশনের বিপরীতে মেসার্স হামিদ এন্ড ব্রাদার্স এর সামনে শাহ আমানত সেতু সংযোগ সড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে দুইজন ব্যক্তি সুকৌশলে পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদ্যরা ধাওয়া করে আটক করে তাদের মধ্যে চালক মোঃ রফিকুল ইসলাম রনি (২৭), পিতা- মৃত আব্দুল কুদ্দস তিনি ফরিদপুর জেলার গোপালপুর আলফাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা এবং মোঃ হাবিবুর রহমান সোহেল (৪৩), পিতা- আব্দুল মালেক, তিনি চুয়াডাঙ্গা জেলার, আলমডাঙ্গা থানার কলেজপাড়া, চাতাল মোড় এলাকার বাসিন্দা। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে প্যান্টের পকেট হতে ৪,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উক্ত মাইক্রোবাসটি (ঢাকা-মেট্টো-ক-১৫-৯২৪৫) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা এবং আটককৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ কর্মকর্তা মোঃ নূরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়