শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বারে পর্নোগ্রাফি মামলায় সাবেক প্রেমিক গ্রেপ্তার

শাহিদুল ইসলাম: দেবিদ্বার পৌর এলাকার এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাঙ্গলকোট উপজেলার ভুলয়াপাড়া গ্রামের এক যুবকের। প্রেমের সুযোগে ছাত্রীটির বেশ কয়েকটি আপত্তিকর ছবি সংগ্রহ করে রেখেছিলেন ওই যুবক। সম্প্রতি ওই ছাত্রীর বিয়ে হয় অন্যত্র। এতে ওই যুবক তার সংরক্ষণে থাকা কিছু আপত্তিকর ছবি পাঠায় ওই ছাত্রীর স্বামীর কাছে। এতে সংসারে নামে অশান্তি।

এ ঘটনায় ওই ছাত্রী গত ২৯ এপ্রিল দেবিদ্বার থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় প্রাক্তন প্রেমিক নইমুল ইসলাম রিয়াদকে। এরপরই অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মো. সোহরাব হোসেন ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া থেকে অভিযুক্ত নইমুল ইসলাম রিয়াদকে আটক করে দেবিদ্বার থানায় নিয়ে আসেন। আটক নইমুল ইসলাম রিয়াদ নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া এলাকার মো. সেলিম হোসেনের ছেলে এবং ওই ছাত্রী হলো জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের ২য় বর্ষের ছাত্রী।

দেবিদ্বার থানার উপপরিদর্শক মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর সাথে নাঙ্গলকোট উপজেলার ভুলয়াপাড়া গ্রামের নইমুল ইসলাম রিয়াদের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়। পরিচয়ের প্রথমে রিয়াদ তার নাম হৃদয় বলে পরিচয় দেয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা কুমিল্লা ময়নামতি কোটবাড়িসহ বিভিন্ন এলাকায় দেখা সাক্ষাত করেন। এভাবে তিন মাস যাওয়ার পর এক পর্যায়ে ওই ছাত্রী বিয়ের জন্য বললে রিয়াদ তাতে আপত্তি জানায় রিয়াদ এবং তাকে অন্যত্র বিয়ে করতে পরামর্শ দেয়। পরে গত কিছুদিন আগে ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের ১০/১৫ দিন পর ওই ছাত্রীর স্বামীর ইমু নম্বর সংগ্রহ করে ওই নম্বরে যুবতীর কিছু আপত্তিকর ছবি পাঠায় রিয়াদ এবং তার সাথে পূর্বে প্রেমের সম্পর্ক ছিলো বলে তার স্বামীকে জানায়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান শুক্রবার দুপুরে বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে দেবিদ্বার থানায় পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮ এর (১)/৮ এর (২)/৮এর (৩) ধারায় মামলা দায়ের করেন(যার নং ৩৪)। অভিযুক্ত রিয়াদকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ