শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময়মতো শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মত পরিশোধ করুন।

[৩] শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, মহামারি করোনাকালে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। যেকোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের ।

[৪] তিনি বলেন, মহান মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মে দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়।

[৫] বিবৃতিতে বিরোধী দলীয় এই উপনেতা বলেন, নভেল করোনাভাইরাস মোকাবেলা এখন সারাবিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিবছর আমরা নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত করি। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই কোনো আয়োজন ছাড়াই ঘরে বসে দিনটি পালন করতে হবে।

[৬] এই খারাপ বেশিদিন থাকবে না এমনটা আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রকৃতি আবারও স্বাভাবিক হবে, নিরাপদ হবে আমাদের প্রিয় পৃথিবী। যেকোনো পরিস্থিতিতে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়