শিরোনাম
◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ

শাহীন খন্দকার: [২] মহান মে দিবসে সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার চেয়ে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য নামের একটি সংগঠন। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে সংগঠনটি আয়োজিত সমাবেশ থেকে এমন দাবি জানালেন।

[৩] মে দিবসের অঙ্গীকার, নিশ্চিত কর সকল শ্রমিকের জীবন, জীবিকা ও স্বাস্থ্যের অধিকার’ স্লোগানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতারা বলেন, মে দিবসে আমাদের একটাই দাবি রানা প্লাজা থেকে বাঁশখালী পর্যন্ত যত শ্রমিক হত্যা করা হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাঁশাখালীতে শ্রমিকের বুকে গুলি করা, এটা মেনে নেওয়া যায় না।

[৪] সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন করেছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষেরা। সেই কৃষকের বুকে গুলি করেছিল বিএনপি। আর এবার বাঁশখালীতে শ্রমিকের বুকে গুলি করেছে আওয়ামী লীগ সরকার। এগুলো মেনে নেওয়া যায় না।

[৫] তিনি আরও বলেন, সরকার লকডাউনের ভিতরে গণবিরোধী অনেক কাজ করেছে, শ্রমিকের বুকে গুলি করেছে। অসাধু ব্যবসায়ীরা শাক-সবজি থেকে শুরু করে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে ব্যাপক লুটপাট করেছে। কিন্তু এক্ষেত্রে সরকারের কোনো কার্যকর মনিটরিং ব্যবস্থা ছিল না। সরকার মধ্য আয়ের মানুষ থেকে হতদরিদ্র মানুষ পর্যন্ত সকলের সঙ্গে ত্রাণের নামে মশকরা করেছে। এগুলো গণবিরোধী কাজ।

[৬] সাম্যবাদী দলের (এম. এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন, মে দিবসে আমাদের একটাই দাবি রানা প্লাজা থেকে বাঁশখালী পর্যন্ত যত শ্রমিককে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। মাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাঁশাখালীতে শ্রমিকের বুকে গুলি করা, এটা মেনে নেওয়া যায় না।

[৭] প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান বলেন, আজ শুধু শ্রমিকরা বৈষম্যের শিকার না, ভবিষ্যতে শ্রমিকদের যে সন্তান জন্মগ্রহণ করবেন তারাও বৈষম্যের শিকার। কারণ সকল কর্মকর্তা-কর্মচারী মাতৃত্বকালীন ছুটি পান ছয় মাস আর আমার দেশের শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পান তিন মাস। শ্রমিকদের সঙ্গে এ ধরণের বৈষম্য মেনে নেওয়া যায় না। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজুল আলম মাস্টার, বিধান দাসসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়