শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং, ১৬ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে অনন্য কীর্তি

রাহুল রাজ: [২] লকডাউনে নিজেকে ফিরে পাওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করেছিলেন তাসকিন তার ফল পাচ্ছেন লঙ্কা সফরেই। স্পিন স্বর্গ উইকেট লঙ্কাতেই দেখালেন বল হাতে দারুণ সাফল্য। গড়লেন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি। একই সাথে মনে করালেন ১৬ বছর আগে শাহাদাত-রাসেলদের সেরা বোলিংয়ের কথাও।

[৩]টেস্টে বাংলাদেশের পেসার সঙ্কটই সব সময়ই ছিল। তবে একটা সময় বল হাতে দারুণ সাফল্য দেখিয়েছেন শাহাদাত-রাসেলের মতো পেসাররা। এরপর আর তেমন কোন পেসার টেস্টে খুব ভাল করতে পারেননি। তাইতো তাদের ১৬ বছর পর আবারো সেই লঙ্কায় ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাসকিন।

[৪]পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের আজ তৃতীয় দিনে ১৫ মি ব্যাটিং করে লঙ্কানরা। এর মধ্যেই এক উইকেটও নেন তাসকিন। তার বলে ইনিংসের ১৬০তম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন রমেশ। আউট হওয়ার আগে ৬৮ বলে করেন ৩৩ রান। তার বিদায়ে ভাঙে ১১১ রানের সপ্তম উইকেট জুটি। [৫]এরই সাথে বল হাতে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিয়েছেন তাসকিন। সাত ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আগে কখনও ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে তার বোলিং ফিগার ৩৪.২-৭-১২৭-৪। এটিই টেস্টে তার সেরা বোলিং।

[৬]অন্যদিকে সবশেষ ২০০৫ সালে শ্রীলঙ্কায় কোন বাংলাদেশী পেসার ৪ উইকেট নিয়েছিল। কলম্বোতে সিরিজের টেস্টে একই ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন ও সৈয়দ রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়