শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৪ লাখ ৩৯ হাজার ২৬৭ জনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে সংশয়

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৯ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬৫৬ জনকে। এদের মধ্যে দ্বিতীয় ডোজও পেয়েছেন ২৮ লাখ ৫ হাজার ৬৯৪ জন। আর দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ৩০ লাখ ১৩ হাজার ৯৬২ জন।

[৩] ইতোমধ্যে সব মিলিয়ে ৮৬ লাখ ২৫ হাজার ৩০৫ জনকে টিকা দেওয়া হয়ে গেছে। এখন অধিদপ্তরের হাতে টিকা মজুদ আছে ১৫ লাখ ৭৪ হাজার ৬৯৫ ডোজ। সে হিসাবে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে ৪৩ লাখ ৮০ হাজার ৩৮৯ জন। মে মাসের প্রথম সপ্তাহে টিকা না এলে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে ১৪ লাখ ৩৯ হাজার ২৬৭ জনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে সংশয় দেখা দেবে।

[৪] অধিদপ্তরে জানায়, এখন যে টিকা মজুদ আছে তা দিয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চালানো যাবে। এর মধ্যে নতুন চালান না এলে টিকাদান কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়