শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৭:১০ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুহিন মালিক : সময় বা আয়ু আল্লাহর দেয়া শ্রেষ্ঠ এক নেয়ামত

তুহিন মালিক : আরবীতে একটি প্রবাদ আছে, ‘সময় সে তো জীবন, সুতরাং তাকে হত্যা করো না।’ আসলে সময়ের শেকলে বাঁধা আমাদের হায়াতের জীবন। যার শেকল যত দীর্ঘ। তার হায়াতও তত দীর্ঘ। আমাদের প্রতিদিনের হায়াতের শেকল হচ্ছে ৮৬ হাজার ৪০০ সেকেন্ডের। অথচ এর মাত্র ১টি সেকেন্ড পাওয়ার জন্য কোটি কোটি মৃত প্রানগুলো প্রতিনিয়ত হায় আফসোস করে চলেছে। আর আমরা উল্টা এই অমূল্য সময়গুলোকে নষ্ট করছি বাঙ্গি, তরমুজ আর রসালো গল্পের আলোচনায়।

রমজানের প্রতিটা মূহুর্ত বরকতময়। একটি ফরজ আদায় করলে ৭০ টি ফরজ আদায়ের সওয়াব। এটা সংযম, আত্মশুদ্ধি, গুনাহ মুক্তির মাস। এটা কোরআনের মাস। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘ধ্বংস হোক ওই ব্যক্তি, যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না।’

আগেই বলেছি, আমাদের জীবনটা হল সময়ের সমষ্টি মাত্র। আল্লাহ এই সময়কে আমাদের জন্য মূলধন হিসেবে দিয়েছেন। এই মূলধন আমরা কোথায় বিনিয়োগ করবো। আর কিভাবে ব্যয় করবো। তার পরিপূর্ণ হিসেব নেয়া হবে। যার কাছে পৃথিবীর সবকিছুই আছে। কিন্তু তার ভোগ করার সময়টুকু নেই। সে-ই জানে সময়ের সামনে এই সবকিছু কতটা মূল্যহীন। সময় বা আয়ু আল্লাহর দেয়া শ্রেষ্ঠ এক নেয়ামত। আর আল্লাহ বলেন, “সেদিন তোমাদেরকে প্রতিটি নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।” (সূরা তাকাসুর: ৮)। কি উত্তর দিবো আমরা সেদিন? যেদিন সবাই কাঁদবে। হায় আফসোস করবে। ফেলে আসা এতটুকু সময়ের জন্য। আল্লাহ বলেন- “যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলেঃ ও আমার পালনকর্তা আমাকে ফিরিয়ে দিন যেন আমি যে কাজগুলো সম্পাদন করতে পারিনি তা করতে পারি।” (সুরা মু’মিনুন : ৯৯-১০০)

আজকের এই সময়গুলোকে ফিরে পাওয়ার জন্য কালকে কেয়ামতের দিন আমরা যেন হায় আফসোস না করি। আল্লাহ আমাদের ক্ষনিক জীবনের, ক্ষয়িষ্ণু সময়ের, মূল্য অনুধাবন করে এর সঠিক ব্যবহার করার তওফিক দান করুন।

আরবীতে একটি প্রবাদ আছে, ‘সময় সে তো জীবন, সুতরাং তাকে হত্যা করো না।’ আসলে সময়ের শেকলে বাঁধা আমাদের হায়াতের জীবন। যার শেকল...

Posted by Tuhin Malik on Friday, April 30, 2021

 

  • সর্বশেষ