শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১২:০১ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকে বৈশ্বিক শত্রু হিসেবে অভিহিত করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আখিরুজ্জামান সোহান: [২] বর্তমান মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও এর সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহায়তা করতে চায় বলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (৩০ এপ্রিল) বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়। রয়টার্স 

[৩] প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে চীন ভারতের সাথে সহযোগিতা বাড়াতে রাজি এবং প্রয়োজনীয় সহায়তা ও সরবরাহ করতে প্রস্তুত। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চীনের প্রেসিডেন্ট।

[৪] তিনি বলেন, করোনা মহামারি সমস্ত মানবজাতির শত্রু। কাজেই এই প্রাদুর্ভাব রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহযোগিতা ও সংহতি প্রয়োজন। ভারতীয় সরকার ও জনগণের প্রতি চীনের তরফে জোরালো সমর্থন রয়েছে।

[৫] শুক্রবার ভারতে তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জনের করোনা পজিটিভ এসেছে। দেশটিতে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ করোনা আক্রান্ত। আর নতুন করে মারা গেছেন তিন হাজার ৪৯৮ জন।

[৬] এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৩৩০ জনে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়