শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় প্রাণ হারালেন এসআই নাজিম

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এসআই নাজিম।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন নাজিম উদ্দিন। পরদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারোনার কাছে হার মেনে শুক্রবার সকালে জীবন দিলেন ময়মনসিংহ জেলা পুলিশের এ সম্মুখযোদ্ধা।

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

করোনায় জীবন উৎসর্গকারী এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার আহমার উজ্জামান। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়