শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কর মৈত্র: মুখে নীতিকথা বলে, কিন্তু গোপনে পরনারী নিয়ে হোটেলে যায়

শঙ্কর মৈত্র: ডা.জাফরুল্লাহ চৌধুরী ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, এই টিকাতে গোমূত্র থাকতে পারে। কিন্তু টিকা যখন বাংলাদেশে আসলো দেখা গেলো সবার আগে তিনিই ভারতের টিকা নিয়ে নিলেন। তার মানে রাজনীতির কারণে ভারতের বিরোধিতা, ভারত বিদ্বেষী হলেও জীবন বাঁচাতে সুবিধা নিতে কোনো অসুবিধা নেই, এই হলো তার নীতি। ফেসবুকে আমার বন্ধু তালিকায় এক সিনিয়র সাংবাদিক এক পোস্ট দিলেন, ভারতের বন্ধুত্ব নিয়ে। বললেন, তারা আমাদের পানি দেয় না, পেঁয়াজ বন্ধ করে দেয়, এখন টিকাও বন্ধ করে দিয়েছে। তারপরও তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে কেন?

বললাম, ফেসবুকে যে দেখলাম আপনি ও আপনার স্ত্রী দুই ডোজ টিকা নিয়ে ছবি দিলেন, সেটাতো ভারতের টিকাই। আপনারতো এই টিকা নেওয়া নৈতিকতার দিক দিয়ে উচিত হয়নি। আপনার তো বর্জন করার কথা ছিলো। তিনি বললেন, এই টিকা ভারতের না, এটা অক্সফোর্ডের টিকা। বললাম, তাই যদি হয়, টিকা না দিয়ে দোষ করেছে অক্সফোর্ড। ভারতের দোষ কোথায়? ভারতকে গালাগালি করছেন কেন? তিনি সদোত্তর দিতে পারেননি। প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যান। এই ভ্রষ্ট স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থ হাসিল করে, সব সুযোগ-সুবিধা নিয়ে অন্যের সমালোচনা করে। তাদের চরিত্র মামুনুলের মতো। মুখে নীতিকথা বলে, কিন্তু গোপনে পরনারী নিয়ে হোটেলে যায়। ধরা পড়লে ধর্মের দোহাই দেয়। সমাজ ও মানবতার জন্য এরাই সবচেয়ে ক্ষতিকর। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়