শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২ মে ছয় লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

বাশার নূরু: [২] করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ছয় লাখ পরিবার আগামী ২ মে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের দুই হাজার ৫১৫ টাকা করে পাবে। এ অর্থ মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে বিতরণ করা হবে।

[৩] বুধবার অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামান খান স্বাক্ষরিত ছয় লাখ পরিবারের জন্য ১৫০ কোটি ৯০ লাখ টাকার সরকারি ব্যয় মঞ্জুরির এক চিঠি চিফ অ্যাকাউন্টেন্ট বরাবর পাঠানো হয়েছে।

[৪] এ বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, গত বছর করোনায় ক্ষতিগ্রস্তদের আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। তাদের তথ্য ডাটাবেইজে সংরক্ষিত আছে। গত বছর যারা টাকা পেয়েছিলেন, তারাই এ বছরও টাকা পাবেন। এর বাইরে নতুন করে শুধুমাত্র কৃষকদের জন্য পাঁচ হাজার টাকার অনুদানের যাচাই-বাছাইয়ের কাজটি করা হচ্ছে।

[৫] সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকেও পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

[৬] গত ২০১৯-২০ অর্থবছরে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে যাচাই–বাছাই করে প্রায় ৩৫ লাখ পরিবারকে অর্থসহায়তা দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ