শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম মেনে না নেয়ার অভিযোগ, পটুয়াখালীতে চিরুকুট লিখে কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ওড়নায় চিরুকুট লিখে কুলসুম নামে এক কিশোরীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। সদর উপজেলার পশ্চিম হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম হেতালিয়ার মোঃ কবির গাজীর কিশোরী মেয়ে কুলছুম বেগম এর সাথে এক পূর্বে আউলিয়াপুরের মাসুদ নামের এক যুবকের সাথে বিয়ে হয়। এ বিয়েতে রাজী ছিলো না কুলসুম। কুলসুমের সাথে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক থাকায় সে এ বিয়ে মেনে নেয়নি।

গতকাল গভীর রাতে পরিবারের উপর অভিমান করে ওড়নায় চিরুকুট লিখে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্ম হত্যা করে কুলসুম। পরে আজ সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইন চার্জ আখতার মোর্শেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনা স্থল থেকে পুলিশ মেয়েটির ব্যবহারকৃত মোবাইল ও চিরুকুট ওড়নাটি উদ্ধার করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়