শিরোনাম
◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালোবাসা এই পথে আছে’ টেলিফিল্ম নিয়ে ঈদে আসছেন পরিচালক সবুজ খান

ইমরুল শাহেদ: ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে ‘ভালোবাসা এই পথে আছে’ টেলিফিল্মটির নির্মাণ কাজ শেষ করেছেন পরিচালক সবুজ খান। এই টেলিফিল্মটির জন্য গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজীব মণি দাস। পরিচালক সবুজ খান জানান, তিনি এই টেলিফিল্মটি নির্মাণের আগে ২০১২ সালে প্রথম নির্মাণ করেন ‘গণিকা এখন আমি’। এর পর নির্মাণ করেন কপাল, কালো মেকআপ, অভিমানিনী, কমিউনিকেশন গ্যাপ, গাঁয়ের মানুষ, যুদ্ধের শেষ অংশ, ধারাবাহিক নাটক মিয়া ভাই, পারবোনা ছাড়তে তোকে, গল্পের শেষ কোথায় এবং বকবক বক্কর।

সবুজ খান বলেন, ‘আমার পারবোনা ছাড়তে তোকে নাটকটি বেশ আলোচিত ছিলো। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।’ এতোগুলো নাটক ও ধারাবাহিক নির্মাণের অভিজ্ঞতা নিয়ে সবুজ খান নির্মাণ করেছেন আলোচ্য টেলিফিল্মটি। গল্পের আখ্যান ভাগে রয়েছে, রঞ্জু একজন সফল ব্যবসায়ী। অল্প বয়সেই এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা দাঁড় করিয়েছে সে। তার অফিস থেকে শুরু করে সবকিছুর মধ্যে আভিজাত্যের ছাপ লক্ষ্য করা যায়। নিউ মডেলের একটি গাড়িও কিনেছে স¤প্রতি। মিলার সঙ্গে প্রেমের সম্পর্ক রঞ্জুর। শুধু কী প্রেম, কিছুই বোঝে না তারা একে অপরকে ছাড়া। হঠাৎই রঞ্জুর ব্যবসায় বিশাল লোকসান হয়। দিশেহারা হয়ে পড়ে রঞ্জু। কী করবে বুঝে উঠতে পারে না।

এদিকে, ভালোবাসার মানুষ মিলার ব্যবহারেও কেমন যেন পরিবর্তন খুঁজে পায় রঞ্জু। আসলে রঞ্জুর প্রতি তার ভালোবাসার নেপথ্যে ছিলো টাকা। রঞ্জুর টাকাও শেষ, মিলার ভালোবাসাও শেষ। এভাবেই এগিয়ে চলে গল্প। টেলিফিল্মটিতেঅভিনয় করেছেন শ্যামল মওলা, শাবাবা শ্রেয়সী, তাসফি, ইকবাল হোসেন, সুচনা শিকদার, সায়কা আহমেদ, আফফান মিতুল প্রমুখ। টেলিফিল্মটি সম্পর্কে শ্যামল মওলা বলেন, মিলার চরিত্র আজকাল আমাদের সমাজে অহরহ আছে, যারা সমসময় নিজেদের স্বার্থ রক্ষার্থেই ব্যস্ত। এসব ক্যারেক্টারের জন্য প্রকৃত ভালবাসার মূল্য বোঝাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

 

 

 

  • সর্বশেষ