শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর কদমতলীর মুরাদপুর মাদ্রাসা রোড এলাকা থেকে অপহৃত ১৪ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১০। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী উজ্জ্বল শেখকে (৩৫)।

মঙ্গলবার রাতে ব্যাটালিয়লেন একটি দল অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

বুধবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। সেখানে প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় প্রায় সময় অপহরনকারী উজ্জল ভিকটিমকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। বিষয়টি জানার পর পরিবার ভিকটিমকে রাজধানীর কদমতলীতে ভিকটিমের মামার বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে অবস্থান কালে গত ১৪ এপ্রিল ভিকটিম বাজারে যাওয়ার সময় সহযোগীসহ উজ্জল পূর্বপরিকল্পিত ভাবে তাকে অপহরণ করে।

এ ঘটনায় ২১ এপ্রিল গোপালগঞ্জের কোটালিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিমের বাবা। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানকালে অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে অপরহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়