শিরোনাম
◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ কোম্পানির নাম প্রকাশ করলো টাইম ম্যাগাজিন

লিহান লিমা: [২] এই প্রথমবারের মতো টাইম ম্যাগাজিন সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর তালিকা করেছে। বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রমে এই কোম্পানিগুলোর প্রভাব এবং মানুষের প্রকাশ্য ও ব্যক্তিগত জীবনে এগুলোর প্রসারতার ওপর ভিত্তি করে এই রেটিং করা হয়েছে।টাইম

[৩] কোম্পানিগুলোর নাম প্রকাশ করতে গিয়ে টাইম-১০০ এর নির্বাহী পরিচালক ড্যান ম্যাকসাই বলেন, ‘আমরা এই কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করতে পেরে খুব উৎফুল্ল, বিশেষ করে এমন একটি মুহুর্তে যখন এই কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই আমাদের সমষ্টিগত ভবিষ্যত তৈরি করবে।’

[৪] তালিকায় থাকা ৬৪টি কোম্পানির সদরদপ্তর যুক্তরাষ্ট্রে, ১৮-টি ইউরোপে। কোভিড-১৯ প্রতিরোধের সঙ্গে যুক্ত থাকা ফাইজার, বায়ো-এনটেক, মর্ডানা, জনসন এন্ড জনসন, সিভিএস, ওয়ালগ্রিন ও ইলুমিনা এই তালিকায় উঠে এসেছে।

[৫] তালিকায় ছিলো মাইক্রোসফট, স্যামস্যাং, হুয়াওয়ে, অ্যাপল ও জুমের মতো প্রধান প্রধান টেক কোম্পানিগুলো।

[৬] অর্থনৈতিক প্রযুক্তি খাতের কোম্পানি নুব্যাংক, আলিবাবা, মাস্টারকার্ড-সহ অনেকেই এই তালিকায় ছিলো। নাম রয়েছে ডিজিটাল কারেন্সি
খাত নিয়ে কাজ করা ডিজিটাল কারেন্সি গ্রুপ ও কয়েনবেস’এর।

[৭] ব্যবসায়ের প্রসারতার ভিত্তিতে তালিকায় এসেছে নেটফ্লিক্স, স্পটিফাই, টিকটক ও ডিজনির মতো বিনোদন খাতের কোম্পানিগুলোর নাম।

  • সর্বশেষ