শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে সরকারীভাবে খাদ্য শস্য সংগ্রহের উদ্বোধন

এম, এ কুদ্দুস: [২] দিনাজপুরের বিরলে সরকারি ভাবে ধান, চাল ও গম সংগ্রহ (খাদ্য শস্য) কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রকৃত চাষী নির্বাচন খাদ্য শস্য ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্ধোধন করা হয়েছে।।

[২] গত ২৮ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে কনফারেন্স রুমে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

[৩] এরপরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান বিরল উপজেলা সরকারি খাদ্য গুদামে চাষীদের কাছ থেকে ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, বিরল উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) লুৎফর রহমান, মঙ্গলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) আমিরুল ইসলাম, বিরল প্রেসক্লাবের সভাপতি এমএ কুদ্দুস সরকার, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মতিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

[৪] এবার এ উপজেলায় ২৮ টাকা প্রতি কেজি দরে গম সর্বমোট ৯২ মেট্রিক টন এবং ২৭ টাকা প্রতি কেজি দরে ধান ১ হাজার ৮০৮ মেট্রিক টন চাষীদের কাছ থেকে সরকারী ভাবে সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়