শিরোনাম
◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র ১২ বছর বয়সে স্কুল ও কলেজের লেখাপড়া শেষ করলো মার্কিন শিশু

রাকিবুল রিফাত: [২] যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শিক্ষার্থী মাইক উইমার এরই মধ্যে শেষ করে ফেলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের লেখাপড়া। ইতিমধ্যে বেশ চাঞ্চল্য তৈরি করেছে বিষয়টি। সিএনএন

[৩] করোনা মহামারীতে যখন অনেকাংশে থমকে গেছে শিক্ষাব্যবস্থা তখন বিপরীত পথে হেটেছে মাইক। করেছে অতিরিক্ত ক্লাস। যার ধারাবাহিকতায় ১ বছরের মধ্যেই চার বছরের মাধ্যমিক ও ২ বছরের কলেজ সিলেবাস শেষ করেছে সে। আগামী ২১ মে কাবারাস কমিউনিটি কলেজ ও ২৮ মে কনর্কোড একাডেমিক হাই স্কুল থেকে ডিগ্রি গ্রহণ করবে মাইক।

[৪] বিষয়টি ইতিবাচক হলেও তার পূর্বপরিকল্পনা এমন ছিলো না বলে জানায় মাইক। তার হাই স্কুলে জিপিএ ছিল ৫.৪৫ কিন্তু কাবারাস কমিউনিটি কলেজে তা ৪.০। জিপিএ বাড়ানো এবং কলেজের পরিবেশের সাথে মানিয়ে নিতে আরও কিছু ক্লাস প্রয়োজন ছিল বলে জানায় মাইক।

[৫] সিএনএনকে দেওয়া স্বাক্ষাৎকারে মাইক বলে ছোটবেলা থেকেই রোবটিক্স তার ভালো লাগতো। প্রযুক্তি নিয়ে কাজ করতে সে সবসময় উৎসাহী ছিলো। মাইকের অভিবাভকরা জানায় মাত্র ১৮ মাস বয়সেই সে আাইপেড চালাতে পারদর্শী ছিলো সে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়