শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে কি‌শোরী‌কে ধর্ষণের অ‌ভি‌যো‌গে দুই যুবক গ্রেফতার

র‌হিদুল খান: [২] যশোরে এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর রাতে যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর গ্রামের সমর ঘোষের ছেলে অনুপম কুমার ঘোষ (২০) ও প্রতাপ ঘোষের ছেলে অর্নব কুমার ঘোষ (১৪)।

[৫] এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।

[৬] মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৯ মার্চ বিকেল সোয়া ৪টার দিকে অনুপম ও অর্নব ওই কিশোরীকে বিজয়নগর গ্রামের দোলন ঘোষের ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে মেয়েটি ওই বিষয়ে কাউকে কিছু জানায়নি। সর্বশেষ গত ২৫ এপ্রিল সকাল সোয়া ১১টার দিকে অনুপম ওই কিশোরীকে ডেকে আবারো ওই ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসে এবং মায়ের কাছে সবকিছু জানায়। এ ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) ওই কিশোরীর মা কোতোয়ালী থানায় মামলা করেন।

[৭] কেতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, মামলার পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে অনুপম ও অর্নব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়