শিরোনাম
◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস ◈ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা, প্রধানমন্ত্রীর বৈঠক ◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দিল্লীকে ১ রানে হারিয়ে বেঙ্গালুরুর জয়

রাহুল রাজ :[২] শেষ ওভারের শেষ দুই বলে টানা চার মারলেন ঋষভ পান্ত। কিন্তু দলকে জেতাতে পারলেন না। মাত্র ১ রানে হারলো দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসের কাছে হারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফিরলো জয়ে। ছয় ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে বিরাট কোহলির দল। আর দ্বিতীয় হারে ৮ পয়েন্ট নিয়ে তিনে চার ম্যাচ জেতা দিল্লি।
[৩]৯২ রানে ৪ উইকেট হারানোর পর দায়িত্বশীল ব্যাটিংয়ে দিল্লিকে লড়াইয়ে ফেরান অধিনায়ক পান্ত ও হেটমায়ার। ১৮তম ওভারে তিন ছক্কা মারার পরের ওভারে ২৩ বলে ফিফটি হাঁকিয়ে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন হেটমায়ার। ৩২ বলে এই জুটির পঞ্চাশ হয়। শেষ ওভারে দলের দরকার ছিল ১৪ রান, হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে ছিলেন পান্ত। ম্যাচটা জমিয়ে তোলেন তারা দুইজন।
[৪]মোহাম্মদ সিরাজ নেন শেষ ওভারে ১৪ রান ঠেকানোর দায়িত্ব। প্রথম দুই বলে প্রান্ত অদল-বদল করে দুটি রান নেন পান্ত ও হেটমায়ার। ডানহাতি পেসারের ফুলটস ও ইয়র্কারে সুবিধা করতে পারছিলেন না তারা। তৃতীয় বলে ডট, এরপর দুই রান নেন পান্ত, করেন হাফ সেঞ্চুরি। শেষ দুই বলে ১০ রান লাগতো, পঞ্চম বলে চার মারেন দিল্লি অধিনায়ক। শেষ বলেও চার মারেন তিনি। কিন্তু তখনও ২ রান দূরে ছিল লক্ষ্য। ৪ উইকেটে ১৭০ রান করে দিল্লি।
[৫]পান্ত ও হেটমায়ারের ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি ছিল ৪৪ বলের। পান্ত ৪৮ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। আর হেটমায়ারের ২৫ বলে ৫৩ রানের ইনিংসে ছিল দুই চার ও চার ছক্কা।
[৬]এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত শুরু করে দিল্লি। কিন্তু বেঙ্গালুরু ঘুরে দাঁড়ায় এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে। দিল্লিকে ১৭২ রানের টার্গেট দেয় তারা।
[৭]বিরাট কোহলি (১২) ও দেবদূত পাডিক্কালকে (১৭) দুই ওভারে পরপর মাঠছাড়া করেন আবেশ খান ও ইশান্ত শর্মা। ৩০ রানে ২ উইকেট হারানো বেঙ্গালুরুকে স্বস্তি এনে দেন রজত পতিদার ও গ্লেন ম্যাক্সওয়েল। ১ চার ও ২ ছয়ে ঝড় তোলার আভাস দিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাক্সওয়েল, ২০ বলে ২৫ রান করে থামেন অমিত মিশ্রের বলে।
[৮]ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। পতিদারের সঙ্গে ৩৮ বলে ৫৪ রানের জুটি গড়েন। পতিদারকে ৩১ রানে ফিরিয়ে এ জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ২৫ রানের জুটি গড়ার পথে ৩৫ বলে হাফ সেঞ্চুরি পান ডি ভিলিয়ার্স। পঞ্চম উইকেট হারিয়ে ১৮ ওভার শেষ করা বেঙ্গালুরুর স্কোর ছিল ১৩৯ রান।
[৯]এরপরই ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। শেষ ওভারে তিন ছক্কায় ২৩ রান যোগ করেন ডি ভিলিয়ার্স। ড্যানিয়েল স্যামসের সঙ্গে তার ৩২ রানের অপরাজিত জুটি ছিল ১৩ বলের। ৪২ বলে ৩ চার ও ৫ ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। ৫ উইকেটে ১৭১ রান করে বেঙ্গালুরু।
[১০]ইশান্ত, আবেশ, অমিত, অক্ষর ও কাগিসো রাবাদা দিল্লির পক্ষে একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা এবি ডিভিলিয়ার্স

  • সর্বশেষ