শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

ফিরোজ আহম্মেদ: [২] ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ শ্লোগানকে সামনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে শহরের বিভিন্ন স্থান থেকে আসা ৯০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।

[৪] এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

[৫] ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সয়াবিন, ১ কেজি ছোলা, ১ কেজি পেয়াজ, ৩ কেজি আলু পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়