শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্তগোলা থেকে ১৫৫ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: রাজধানীর পোস্তগোলা এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ১৫৫ মণ (৬ হাজার ২০০ কেজি) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পাগলা স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩টি পিকআপ থেকে আনুমানিক ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকাসহ ৭ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দ পিকআপগুলো ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী মেজিস্ট্রেট ২৩ হাজার টাকা জরিমানা করে আটক ব্যক্তি ও বোটগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া জব্দ জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও ৪ হাজার গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়