শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের সাথে স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এর সাথে সৌজন্য সাক্ষাত

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে: গতকাল ২৬ এপ্রিল , বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আবদুল্লাহ সাঈদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইকমিশনাকে তার দপ্তরে স্বাগত জানান ।

এই সময় বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে পণ্য পরিবহনের জন্য সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয় ।

মালদ্বীপস্থ বাংলাদেশী হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান জানান, বাংলাদেশের উৎপাদিত শিল্পজাত পণ্য, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর গুণগত মান সম্পর্কে মালদ্বীপকে অবহিত করেন ।

ক্যাপ্টেন সাঈদ এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, বন্ধুপ্রতিম এই দুটি দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু হলে দু'দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটি এক নব দিগন্তের সূচনা করবে।

এছাড়া ও প্রবাসী বাংলাদেশীদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন দেশের পন্যের দামের সাথে তুলুনামূলক ভাবে আমাদের দেশের ব্যবসায়ীরা এগিয়ে যেতে পারবে, যা ফলে মালদ্বীভিয়ানরা বাংলাদেশের সাথে ব্যবসার জন্য বিনিয়োগের আগ্রহ বেড়ে যাবে। এতে করে আমাদের দেশের অর্থনৈতিক আরো বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়