শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

ইসমাঈল ইমু: [২] করোনা মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান করেছে নৌবাহিনী। কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে মঙ্গলবার নৌসদস্যরা কাপ্তাই উপজেলার গভঘোনা, বাঙ্গালিপাড়া, ধানপাতা, বনিকটিলা, চেয়ারম্যান পাড়া ও হেডম্যান পাড়া এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

[৩] খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

[৪] এছাড়া বাগেরহাট জেলার মোংলা ফেরিঘাট, মোংলা বাজারসংলগ্ন এবং পটুয়াখালী জেলার দেবপুর ও কলাপাড়া এলাকায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াড্স এর পক্ষ থেকে চট্টগ্রামের ডাঙ্গারচরে গরিব অসহায় কর্মহীন ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, চিনি, আলু, লবণ, পেঁয়াজ, মুড়ি, তৈল, রসুন, আদা, মরিচ গুড়া, হলুদ গুড়া, ইত্যাদি পণ্যসামগ্রী বিতরণ করা হয়।

[৫] করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়