শিরোনাম
◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার,থানায় অভিযোগ

জাকারিয়া জাহিদ:[২] কুয়াকাটায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তাইফুর রহমান হাসানের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠে পরে লেগেছে।

[৩] ছাত্রলীগ সাধারণ সম্পাদকের সাথে একাধিক নারীর ভাইরাল হওয়া ছবিগুলো এডিট করা দাবী করে মঙ্গলবার  ২৭ এপ্রিল সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান বলেন তার বিরুদ্ধে কোন নারী অভিযোগ করেনি। তাই বিষয়টি নিয়ে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করতে এমন অপপ্রচার চালাচ্ছে বলে তার দাবী। এবিষয়ে আইসিটি আইনে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

[৪] কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবথর সভাপতিত্বে লিখিত বক্তব্যে পৌর ছাত্রলীগ সম্পাদক হাসান বলেন, পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার আমাকে গালমন্দ করে এমন একটি অডিও ভাইরাল হওয়াকে ধামাচাপা দিতে এই অপপ্রচার চালানো হয়েছে। আমার ছবির সাথে বিভিন্ন নারীর ছবি ফটোসপে জুড়ে দেওয়া হয়েছে বলেও দাবি হাসানের।

[৫] সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান ও মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানাসহ আওয়ামী লীগের নেতাকর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

[৬] লিখিত বক্তব্যে হাসান আরও বলেন আমার ব্যক্তিগত সুনাম এবং বাংলাদেশ ছাত্রলীগের সুনাম নষ্ট করার অপচেষ্টার অংশ হিসেবে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে। যা আইসিটি আইনের পরিপন্থি বলে আমি মনে করি।

[৭] আমার ছবির সাথে যেসব মেয়েদের ছবি এডিট করে সংযুক্ত করে দেয়া হয়েছে ওইসব মেয়েদেরও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমার সাথে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে এমন অপপ্রচার চালানোর কারণে কয়েকটি পরিবার সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সংবাদ সম্মেলনে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করে।

  • সর্বশেষ