শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে মজুত ফুরিয়ে যাওয়ায় করোনার টিকাদান বন্ধ

রিয়াদ ইসলাম:[২] ঈশ্বরদীতে করোনাভাইরাসের টিকার মজুদ না থাকায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] আজ মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।আসমা খান জানান, এখন টিকার কোনো মজুত নেই। নতুন করে সরবরাহ না পাওয়া পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান সম্ভব নয়।

[৪] নতুন করে ভ্যাকসিনের কোনো চালান আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। পাবনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল।

[৫] উপজেলায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৬২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ১৭৩ জন। সে হিসেবে এখনও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেননি ৪ হাজার ৮৮৯ জন। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়