শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের সাতকানিয়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, ধর্ষক আটক

ইকবাল হোসেন: [২] গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম কৌশিক বড়ুয়া (২৩)। গত শনিবার (২৪ এপ্রিল) উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঐ স্কুলছাত্রীর মা বাদি হয়ে গতকাল রবিবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৪] সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, উত্তর ঢেমশা বড়ুয়া পাড়ার এক মহিলা তার অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার তাকে ভর্তি থাকতে বলেন। স্বামীর অসুস্থতার কথা চিন্তা করে তিনি রাতে হাসপাতালে থেকে যান। এরই মধ্যে বাড়িতে তার মেয়েকে একা পেয়ে একই এলাকার কৌশিক বড়ুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

[৫] তিনি আরও বলেন, এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীকে আজ সোমবার (২৬ এপ্রিল) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়