শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য

ওবায়দুল হক মানিক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২১ এ সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ।

২৪তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিরিয়ান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমেরিকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজামেল আহমদ।

চতুর্থ স্থান অধিকার করেন সংযুক্ত আরব আমিরাতের হাফেজ আবদুল রহমান, পঞ্চম স্থান অধিকার করেন সেনেগালের হাফেজ মোস্তফা।

করোনাভাইরাসের কারণে ২৪তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সংস্থা আরব আমিরাতে বসবাসরত পৃথিবীর সব দেশের হাফিজদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে বাছাই করে নেয়।

এবারের এই আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফেজ জামিল আহমেদ।

আমিরাতে বিশ্বের অন্তত ৯০ দেশের কোরআন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। কিন্তু করোনার উপদ্রবের কারণে এবার তা আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়