শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতাল থে‌কে পা‌লি‌য়ে যাওয়া ১০ করোনা রোগীর চারজন‌কে হোম কোয়া‌রেন্টাইন নি‌শ্চিত ক‌রে‌ছে পু‌লিশ

র‌হিদুল খান :[২] ভারত থেকে আসা সাত জনসহ করোনা পজিটিভ ১০ জন পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। ইতোমধ্যে যশোর সদর উপজেলার চারজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে পুলিশ।

[৩] অন্যদেরও এ প্রক্রিয়ায় আনতে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার।

[৪] কতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা চারজন হচ্ছে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকার আবুল কাশেমের স্ত্রী ফাতেমা বেগম, খালদার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত, পাঁচবাড়িয়ার রবিউলের স্ত্রী ফাতেমা বেগম ও একই গ্রামের একরামুলের স্ত্রী রমা বেগম।

[৫] যশোর সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ভারত ফেরত আসে ৭ করোনা রোগী।

[৬] এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালে টেস্টে আসা আরও ৩ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ২৪ এপ্রিল থেক ২৫ এপ্রিল দুপুরের মধ্যে তারা হাসপাতাল থে‌কে পালিয়ে যায়। এতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

[৭] গত শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা ৫৭ মিনিটে ভারত ফেরত ৭ রোগী ভর্তি করা হয়।

[৮] এরপর রোববার যশোরের টেস্টে ধরা পড়া ৩ জন রোগী আসেন। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়।

[৯] শনিবার (২৫ এপ্রিল) থেকে তারা পালিয়ে গেলে হাসপাতালে পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখাকে অবগত করানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়