শিরোনাম
◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা ◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ ত্রাণ, চিকিৎসা ও উদ্ধারকাজে গাফিলতি নয়, কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‎আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত‎: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম, ৩ ঘণ্টা পর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের বোয়ালমারীতে দুই মাথা নিয়ে এক শিশু জন্মের ৩ ঘণ্টা পর মারা গেছে। সোমবার সকালে বোয়ালমারী পৌর এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়।

উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মো. সুমন মোল্যার স্ত্রী মোসা. সাথী (১৯) অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশু জন্ম দেন।

জানা গেছে, মোসা. সাথী উপজেলার একটি ক্লিনিকে সোমবার সকাল সাড়ে ৬টায় ভর্তি হন। এরপর সকাল সাড়ে ৭টায় অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথা নিয়ে এক অদ্ভূত শিশু জন্মগ্রহণ করে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বেলা ১১টার দিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. সুমন মোল্যা বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ১১টার দিকে শিশুকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে উল্লেখ ছিল জমজ সন্তানের কথা। কিন্তু অপারেশনের পর দেখতে পাই কনজয়েন বেবি (সংযুক্ত)। মা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়