শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:২৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আতঙ্কে একযাত্রীকে নিয়েই উড়ল বিমান

ডেস্ক রিপোটর্: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এক জন যাত্রী নিয়েই কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ল সুদানগামী বিমান।

অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে প্রথমে তাকে ফ্লাইটে নিতে নারাজ ছিলেন ক্যাপ্টেন।

মিসরীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বাগবিতণ্ডার পরে শেষ পর্যন্ত কেবল ওই এক যাত্রীকে নিতেই রাজি হন তিনি।

খার্তুম থেকে কায়রোয় নামার পরে আরটি-পিসিআর পরীক্ষায় ৪২ বছর বয়সী ওই সুদানি নারীর কোভিড সংক্রমণ ধরা পড়ে।-খবর আনন্দবাজারপত্রিকার

কোভিড পরীক্ষার ফলাফল দেখে তাকে দেশে ঢুকতে দিতে চাননি মিসরীয় কর্তৃপক্ষ। তাকে বলা হয়, ফিরতি ফ্লাইটেই দেশে ফিরে যেতে হবে তাকে।

কিন্তু ওই যাত্রীকে বিমানে নিতে আর রাজি হচ্ছিলেন না বিমানের ক্যাপ্টেন। আবার করোনায় আক্রান্ত হওয়ায় মিসরে প্রবেশ করাও ওই নারীর পক্ষে তখন আর সম্ভব হচ্ছিল না।

তাকে ছাড়া অন্য যাত্রীদের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। পরবর্তী ফ্লাইট আসার আগ পর্যন্ত তাদের হোটেলে রাখা হয়। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়